Image

যাদুকাটা নদী – (Jadukata River)

যাদুকাটা নদী বা জাদুকাটা নদী (Jadukata River) সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ ভারতের উত্তর। পূর্ব সীমান্তের কোল ঘেষে বয়ে চলেছে। রেণুকা হচ্ছে যাদুকাটা নদীর আদি নাম। জনশ্রুতি আছে, নদী তীরবর্তী কোন এক গাঁয়ের বধু তার শিশুপুত্র যাদুকে কোলে। নিয়ে এই নদীর এ মাছ কাটছিলেন এক পর্যায়ে অন্যমনষ্ক হয়ে মাছের জায়গায় তার কোলের শিশুকে কেটে ফেলেন। পরবর্তীতে সেই প্রচলিত কাহিনী যে কাহিনী থেকেই নদীটির নাম হয় যাদুকাটা নদী। মেঘালয়ের যাসিয়া পাহাড় হতে বয়ে চলে যাদুকাটা নদীটি প্রায়।

বিশ মাইল পর্যন্ত গিয়ে ‘রক্তি’ নামে সুরমা নদীতে এসে মিলিত হয়েছে। নদীর এক পাড়ে দেখা যায় সবুজ বৃক্ষরাজিময় বারেক টিলা ও অন্য দিকে যাসিয়া পাহাড়া। যাদুকাটা নদীতে বয়ে চলা স্বচ্ছ পানির ধারা, নীল আকাশ আর সবুজ পাহাড় একসাথে মিলেমিশে অপূর্ব এক ক্যানভাসের সৃষ্টি করেছে। যেখানে প্রকৃতি তার আপন মহিমায় স্বযত্নে সাজিয়ে রেখেছে নদীর প্রতিটি অংশ। এর পাশাপাশি যাদুকাটা নদীতে চোখে পড়ে স্থানীয় শ্রমিকদের কর্মতৎপরতা। শ্রমিকেরা প্রতিদিন ভোর হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নদী থেকে পাথর, কয়লা ও বালি আহরণ করে।

🔹 দিনে দিনে ঘুরে আসতে চাইলে সকাল সকাল রওনা দিবেন।
🔹 যাদুকাটা নদীর কাছেই শিমুল বাগাননিলাদ্রি লেক, সময় নিয়ে ঘুরে আসুন।
🔹 থাকতে চাইলে বড়ছড়া চলে যাবেন।
🔹 বাংলাদেশ বর্ডার অতিক্রম করবেন না।
🔹 নদী থেকে পাথর ও বালি উত্তোলনের ফলে অনেক গভীর গর্ভের সৃষ্টি হয়, পানিতে নামলে সাবধান থাকবেন। শুকনো কালে নদীতে হাটু পানি থাকে। কিন্তু বর্ষায় পাহাড়ি ঢলে অনেক স্রোত থাকে।
🔹 স্থানীয় মানুষদের সাথে ভালো আচরণ করুন।
🔹 ভাড়ার ক্ষেত্রে দরদাম করুন ভালো মতো।
🔹 খরচ কমাতে চাইলে অফ সিজনে ভ্রমণ করুন।
🔹 পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা থেকে বিরত থাকুন।

← New Article
নীলাদ্রি লেক – শহীদ সিরাজ লেক

নীলাদ্রি লেক – শহীদ সিরাজ লেক

Old Article →
শিমুল বাগান (Shimul Bagan)- জয়নাল আবেদীন বাগান

শিমুল বাগান (Shimul Bagan)- জয়নাল আবেদীন বাগান