বারেক টিলা- (Barek Tila)
বারেক টিলা (Barek Tila) সুনামগঞ্জ জেলার অহিরপুর উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত। বারিক্কা টিলা (Barikka Tila) বা বারিক টিলা (Barik Tila) নামেও পরিচিত। টিলার উপর থেকে মেঘালয়ের খাসিয়া পাহাড় দেখা যায়। বারিক্কা টিলায় প্রায় ৪০ টি আদিবাসী পরিবার বাস করে। সবুজে পরিপূর্ণ টিলার মধ্য দিয়ে টেকেরঘাট যাবার রাস্তা নির্মিত হয়েছে। বারেক টিলার পাশ দিয়ে বয়ে গেছে ভারতের খাসিয়া পাহাড় থেকে আসা যাদুকাটা নদী। বর্ষায় যাদুকাটা নদী বেয়ে ভারত হতে বাংলাদেশে প্রচুর বালু ও পাথর আসে। তখন এখানে বালু ও পাথর তোলার কর্মব্যস্ততা বিশেষভাবে আকৃষ্ট করে।
বারেক টিলা থেকে ৪০ মিনিটের পথ পাড়ি দিলেই বড়ছড়া চারাগাঁও শুরা স্থলবন্দর। বারেক টিলার উপর থেকে যাদুকাটা নদীর দিকে তাকালে যে নৈস্বর্গিক দৃশ্য চোখে পড়ে তার রেশ নাগরিক জীবনের ক্লান্তি নিমিষেই মুছে ফেলার জন্য যথেষ্ট। ক্যাম্পিং করার জন্য বারিক্কা টিলা আদর্শ জায়গা। এখান থেকে সূর্যোদয়ের সুন্দর দৃশ্য দেখা যায়।
যা যা দেখবেনঃ
বারেক টিলায় দুইটি মিষ্টি পানির ছড়া রয়েছে। সাধারণত বর্ষাকাল ছাড়া এই ছড়া দুইটিতে তেমন পানি থাকে না। বারেক টিলায় বসবাসকারী স্থানীয় লোকেরা এই ছড়ার পানি ব্যবহার করে থাকে। অপেক্ষাকৃত বড় ছড়াটির অবস্থান তাহিরপুরের দিকে যেতে হাতের বাম পাশে। এই ঝিড়ি দুইটা দেখতে চাইলে কিছুটা ট্রেকিং করে যেতে হবে। আর পথ চিনতে স্থানীয় যে কাউকে বললে দেখিয়ে দেবে।
প্রাচীন লাউর রাজ্যের স্মৃতির সাক্ষী লাউড়ের গড় (Laurer Garh) গ্রামটি বাংলাদেশ ভারত সীমান্ত ঘেষা যাদুকাটা নদীর তীরে অবস্থিত। এই গ্রামের খুব কাছেই রয়েছে শাহ্ আরিফিনের মাজার বা মোকাম। প্রতি বছর এ মোকামকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী মেলা বসে। এই মেলা প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে।
বারেক টিলার কাছাকাছি আরো কিছু ভ্রমণের স্থানঃ
🔹 নীলাদ্রি লেক।
🔹 বারিক্কা টিলা।
🔹 টাঙ্গুয়ার হাওর।
🔹 যাদুকাটা নদী।
🔹 শিমুল বাগান।
🔹 লাকমা ছড়া।
5,000 tk
2 Days - 3 Nights