স্বর্গরাজ্য সিকিম
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ছোট কিন্তু অত্যন্ত সুন্দর একটি রাজ্য হলো সিকিম (Sikkim)। পাহাড়, তুষারঢাকা শৃঙ্গ, শান্ত মঠ এবং সবুজ প্রকৃতির জন্য সিকিম পর্যটকদের কাছে এক স্বপ্নের গন্তব্য। হিমালয়ের কোলে অবস্থিত এই রাজ্যে গেলে আপনি একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, অন্যদিকে তেমনি অনুভব করতে পারবেন অনন্য সংস্কৃতি ও ঐতিহ্য।
সিকিম কোথায় অবস্থিত
Sikkim ভারতের একটি ছোট পাহাড়ি রাজ্য যা পূর্ব হিমালয়ে অবস্থিত। এর উত্তরে তিব্বত, পূর্বে ভুটান, পশ্চিমে নেপাল এবং দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য রয়েছে। সিকিমের রাজধানী হলো Gangtok, যা পাহাড়ি সৌন্দর্য এবং আধুনিক শহুরে পরিবেশের সুন্দর সমন্বয়।
সিকিমের দর্শনীয় স্থান
সিকিমে ঘুরে দেখার মতো অসংখ্য আকর্ষণীয় স্থান রয়েছে। তবে অধিকাংশ জনপ্রিয় পর্যটন স্পটের অবস্থান Gangtok, Lachung এবং Pelling এলাকায়।
গ্যাংটক (Gangtok)



Gangtok সিকিমের রাজধানী এবং পূর্ব সিকিমের অন্তর্গত একটি সুন্দর পাহাড়ি শহর। এটি তিব্বতীয় বৌদ্ধ সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং হিমালয়ের বিভিন্ন ট্রেকিং রুটের জন্য হাইকারদের বেস ক্যাম্প হিসেবেও পরিচিত।গ্যাংটকের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে—
🔹 তাশি ভিউ পয়েন্ট (Tashi View Point ) – এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও আশপাশের পাহাড়ের মনোরম দৃশ্য দেখা যায়।
🔹 নামগ্যাল ইনস্টিটিউট অব তিব্বতোলজি (Namgyal Institute of Tibetology) – তিব্বতীয় সংস্কৃতি ও বৌদ্ধ ধর্ম নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র ও জাদুঘর।
🔹 হনুমান টক মন্দির (Hanuman Tok ) – ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি সুন্দর মন্দির, যেখান থেকে পাহাড়ি ভ্যালির অসাধারণ দৃশ্য দেখা যায়।
🔹 বান ঝাকরি জলপ্রপাত (Ban Jhakri Falls) – প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতাও পাওয়া যায়।


এছাড়াও ঘুরে দেখতে পারেন—
🔹 সিকিম হিমালয়ান প্রাণী উদ্যান (Sikkim Himalayan Zoological Park)
🔹 রুমটেক বৌদ্ধ মঠ (Rumtek Monastery)
🔹 এনচে বৌদ্ধ মঠ (Enchey Monastery)
🔹 নাথুলা পাস (Nathu La)
🔹 রিজ ফ্লাওয়ার পার্ক (Ridge Flower Park)
গ্যাংটকে পর্যটকদের জন্য ক্যাম্পিং, রোপওয়ে রাইড, রাফটিং, ট্রেকিং ও হাইকিংয়ের মতো অ্যাডভেঞ্চার কার্যক্রমও রয়েছে।



পেলিং (Pelling):
Pelling পশ্চিম সিকিমের সিকিমের একটি সুন্দর পাহাড়ি শহর। এখানকার প্রধান আকর্ষণ হলো স্কাই ওয়াক, যেখানে পাহাড়ের উপর ঝুলন্ত কাঁচের ব্রিজ দিয়ে হাঁটার এক ভিন্ন অভিজ্ঞতা পাওয়া যায়। পেলিংয়ের দর্শনীয় স্থানগুলো—



🔹 কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত (Kanchenjunga Falls)
🔹 রাবডেন্তসে ধ্বংসাবশেষ (Rabdentse Ruins)
🔹 পেমায়াংতসে বৌদ্ধ মঠ (Pemayangtse Monastery)
প্রায় ৩০০ বছর পুরনো পেমায়াংতসে মঠের স্থাপত্যশৈলী পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে।
লাচুং (Lachung)



Lachung উত্তর সিকিমের একটি মনোরম পাহাড়ি গ্রাম। গ্যাংটক থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে যেতে প্রায় ৫–৬ ঘণ্টা সময় লাগে। এখানকার আশেপাশের দর্শনীয় স্থান—
🔹 ইয়ুমথাং ভ্যালি -Yumthang Valley
🔹 ভীম নালা জলপ্রপাত – Bhim Nala Falls
🔹 স্নো পয়েন্ট – Snow Point
ইয়ুমথাং ভ্যালির পথে তিস্তা নদীর স্বচ্ছ নীল পানি এবং বরফে ঢাকা পাহাড় পর্যটকদের মনকে প্রশান্ত করে।
ছাঙ্গু লেক (Changu Lake)
Changu Lake বা ছাঙ্গু লেক গ্যাংটক থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত একটি হিমবাহ লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৭৫০ মিটার উচ্চতায় অবস্থিত এই লেকটি সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। শীতকালে লেকটি বরফে জমে যায় এবং চারপাশের পাহাড় সাদা তুষারে ঢেকে যায় যা পর্যটকদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।
ইউকসোম (Yuksom)
ইউকসোম (Yuksom) পশ্চিম সিকিমের একটি ঐতিহাসিক শহর। এখানে রয়েছে ছোট ছোট লেক, বৌদ্ধ মঠ এবং সুন্দর ঝর্ণা। ট্রেকিংপ্রেমীদের জন্য এটি একটি জনপ্রিয় স্থান।
ইয়ুমথাং ভ্যালি
ইয়ুমথাং ভ্যালি (Yumthang Valley) সাধারণত “Valley of Flowers” নামে পরিচিত। ফেব্রুয়ারির শেষ থেকে জুন মাস পর্যন্ত এই উপত্যকা বিভিন্ন রঙের ফুলে ভরে ওঠে।


সিকিম ভ্রমণের সেরা সময়
সিকিম ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো—
🔹 ফেব্রুয়ারির শেষ থেকে মে
🔹 সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বর
শীতকালে বরফের কারণে অনেক রাস্তা বন্ধ থাকে এবং বর্ষাকালে ভূমিধসের ঝুঁকি থাকে।
সিকিম ভ্রমণে প্রয়োজনীয় পরামর্শ
🔹 পাসপোর্ট, ভিসা ও সিকিম ভ্রমণের অনুমতিপত্রের একাধিক ফটোকপি সঙ্গে রাখুন।
🔹 বর্ডারে মানি এক্সচেঞ্জ করলে ভালো রেট পাওয়া যায়।
🔹 ট্রেকিং করতে চাইলে ভালো গ্রিপের জুতা সঙ্গে রাখুন।
🔹 গরম কাপড়, জ্যাকেট, মোজা, মাফলার ও টুপি সঙ্গে নেওয়া জরুরি।
🔹 গ্যাংটকে সাধারণত রাত ৯টার পর দোকানপাট বন্ধ হয়ে যায়।
🔹 নর্থ সিকিম ভ্রমণের জন্য ট্রাভেল এজেন্সির মাধ্যমে পারমিট নিতে হয়।
🔹 পাবলিক প্লেসে ধূমপান ও আবর্জনা ফেলা আইনত দণ্ডনীয় অপরাধ।
5,000 tk
2 Days - 3 Nights